জীবনের একটা বিশেষ সময়কালে আমি কালীঘাট অঞ্চলে থাকতাম। মায়ের মন্দির মুখি রাস্তা সবসময় জমজমাট থাকত। এক এক পূজো পার্বণে এক এক সম্ভার সাজিয়ে দোকানীদের দর হাঁকাহাঁকি চলতো।
এর অন্যতম পয়লা বৈশাখ যেটা আমার খুব পছন্দের। মা লক্ষ্মী ও গনেশ পূজো আর হালখাতার নানান উপকরন দারুন লাগতো আমার। অফিস ফেরৎ শুধু ভালো লাগার কারনেই সে সব কিনে আনতাম। লাল শালুতে মোড়া খাতা, তাতে পুরোহিত সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিন্হ আঁকবেন, তামা আর দস্তার পয়সা সাজাবেন, আর বাটা হলুদে পয়সার ছাপ দেবেন। কি সুন্দর প্রথা, যার সবগুলিরিই অন্তর্নিহিত মানে আছে।
পেরেছি কিনা জানিনা, অনেকটা সেই আদলটা আনার চেষ্টা করলাম এই ব্লাউজ টিতে।
Motif টি এমব্রয়ডারি ও এপ্লিকের মাধ্যমে করা হয়েছে। ব্লাউজের হাতায় ওই দস্তার পয়সা আর তামার ১ নয়া পয়সা এমব্রয়ডারি করা হয়েছে।

No comments:
Post a Comment